ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৯:৪৩ রাত

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৩ মে) নির্ধারিত সময় রাত ৯ টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে একটি আসন নিয়ে জটিলতা থাকায় শপথ প্রক্রিয়া অপেক্ষমাণ ছিল। তবে, সেই জটিলতার অবসান হয়েছে।

আরও পড়ুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর ফলে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আ’লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকী পরোয়ানা

ফের কপিল শর্মার ক্যাফের পাশে গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

সুপ্রিমকোর্টের ভার্চুয়াল বিচারকাজ স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন