ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৩:৩০ দুপুর

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ হোসেন (৪০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

আজ রবিবার (৩ মে) দুপুর ১২টার সময় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত দাউদ হোসেন মেহেরপুর শহরের তাতী পাড়ার কাছেদ আলীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি- নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুন সন্ধ্যায় ৫ম শ্রেনির ছাত্রী চাচার বাসায় ঘুমাতে যাওয়ার সময় অভিযুক্ত দাউদ হোসেন তাকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে সারা রাত ধর্ষণ করে। সকালে ভুক্তভোগী রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত দাউদ হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যে সন্দেহতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন।

আদালতে বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট কামরুল হাসান ও রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কোসুলি (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নারীর সামাজিক অবস্থার উন্নয়নে প্রয়োজন পারিবারিক অধ্যাদেশের সংশোধন

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, বাঁচাতে গিয়ে নারী আহত

স্বাধীন গণমাধ্যমের কাঠামো গড়তে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ