ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০১:২০ দুপুর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: পাকিস্তানে আগামী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবরটি প্রকাশ করেছে এআরওয়াই নিউজ।রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে এবং আবহাওয়া পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখা গেলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হবে।

গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখা সম্ভব।

আরও পড়ুন

তবে তিনি সতর্ক করে বলেন, চাঁদ দেখা সম্পূর্ণভাবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

করের টাকা কোথায় ব্যয় হচ্ছে জানানো হবে: অর্থ উপদেষ্টা