ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, জানবেন যেভাবে 

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, জানবেন যেভাবে, ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ। রোববার (৩ মে) বিকেলে শিক্ষার্থীরা ফল পেতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাত্র সাতদিনের মধ্যে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। দুপুরের দিকে ফল প্রকাশ করা হবে। বিকেলে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে।ফল দেখা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দ্বিতীয়ত- ভর্তিবিষয়ক ওয়েবসাইটের  (http://app11.nu.edu.bd/) মাধ্যমে ফল দেখা যাবে। ফল দেখার ধাপসমূহ হলো- প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সামনে আসবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।

আরও পড়ুন

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান।

তবে সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে ভর্তির আবেদন নেওয়ায় সেই সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কলেজগুলোতে আসন কম থাকলেও আবেদন জমা পড়েছে বেসরকারি কলেজের চেয়ে চারগুণ। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী