ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৪১ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে ঝড়বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান

সংগৃহীত,সিরাজগঞ্জের তাড়াশে ঝড়বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ৩দিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে ইরি-বোরো পাকা ধান নুয়ে পড়েছে এবং বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষকরা বলছেন, পাকা বোরো ধান ঘরে তোলার এখনই সময়। এ মুহূর্তে বৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী দুইদিন রোদ না হলে এসব ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে। বিশেষ করে অপরিকল্পিত পুকুর খননের কারণে ও পানি প্রবাহের পথ বন্ধ করায় জমিতে পানি জমে থাকায়, পানি বের করা সম্ভব না হওয়ায় পাকা ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 

বেত্রাশীন গ্রামের কৃষক জাকির হোসেন জানান, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ইতোমধ্যে চরম ক্ষতি হয়েছে। এক বিঘা জমিতে আগে যেখানে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান পাওয়ার সম্ভাবনা ছিল, এখন সেখানে ৩০ মণ হতে পারে।
আড়ংগাইল গ্রামের কৃষক সরবেশ আলী জানান, জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন না করতে পারলে নুয়ে পড়া পাকা ও আধাপাকা ধান জমিতেই নষ্ট হয়ে যাবে। 

আরও পড়ুন

বোয়ালিয়া গ্রামের কৃষক মোহারম হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল ও জলাশয় দখল, পুকুর খননসহ নানা কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ বেড়েছে। তিনি দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, বোরো ধানের জমির পানি নিষ্কাশনের জন্য সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জরুরি পরামর্শ দিতে মাঠে থাকতে বলা হয়েছে। ৩-৪ দিনের মধ্যে আবহাওয়া ভালো হলে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে ঝড়বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

নাফ নদী থেকে ৭ জেলেকে তুলে নিল আরাকান আর্মি

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি  ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নেত্রকোনায় ফেরিওয়ালা হত্যায় একজনের মৃত্যুদণ্ড