ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০২:২৬ দুপুর

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন একাংশের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করা হয়।এরআগে, আট বছর পর শনিবার জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ২৩ সদস্যের জেলা কমিটিতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো. গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের দাবি, কেন্দ্র ঘোষিত এই কমিটিতে অছাত্র, বিবাহিত, মাদক কারবারি ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে।

নতুন কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তার অভিযোগ কমিটিতে প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

আরও পড়ুন

এ দিকে খবর পেয়ে অবরোধস্থলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা ঘোষিত কমিটি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আলোচনার আশ্বাস দেন।

ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসানের সাথে মামুনুর রশিদ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কমিটির বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নিয়ে কমিটি রিভিউ করা যেতে পারে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে : মন্ত্রী

ইউটিউবে চ্যানেল খুলেছেন জয়া আহসান 

১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান