ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০১:০৮ রাত

ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত, ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে, গত ২৬ এপ্রিল তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। 

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার শনিবার (২ মে) রাতে বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

আরও পড়ুন

গত ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামের এক নারী ওসি মোহাম্মদ গোলাম আজমের বিরুদ্ধে মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দেন। অভিযোগ দেওয়ার পাঁচ দিন পরেই তাকে মিরপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হলো।

শনিবার রাতে সামসাদ আরা সাথী জানান, প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আনুষ্ঠানকিভাবে বিষয়টি জানেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না: পরিবেশমন্ত্রী

ম্যাচ হারের দায় বৃষ্টিকে দিলেন লিটন

তথ্যের জগতে সবচেয়ে বড় বিষয় বস্তুনিষ্ঠতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন