ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৯:১৭ রাত

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে দুজনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল আমির হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সদর হাসপাতালের তথ্যমতে, জেলায় হামের প্রকোপ বাড়ায় বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এ পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে ১৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুস সাকিব বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত দুজন শিশুর মৃত্যু হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

সেরা সবজি কলার মোচা

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে নিষেধাজ্ঞা বিপ্লবী গার্ডের

বগুড়ায় রেলপথ, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যে সুখবর দিলেন মীর শাহে আলম

পিরোজপুরে ভাণ্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রাণ গেল বৃদ্ধার

ভারতীয় নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার