চট্টগ্রামে বৃষ্টিতে টস হতে দেরি
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামার কথা লিটনদের। আজ বেলা ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল। সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা ১২টার পর থেকেই ঝুম বৃষ্টি শুরু হয় বন্দরনগরীতে। বৃষ্টির সঙ্গে বইছে প্রবল বাতাস। আবহাওয়া দপ্তরের মতে, আজ চট্টগ্রামে ৭০ থেকে ৯০ শতাংশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন বৈরি পরিস্থিতির মধ্যেই বেলা ১২টার দিকে হেডলাইট জ্বালিয়ে টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছান বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও ভারি বর্ষণে মাঠ কাভারে ঢাকা রয়েছে।
ম্যাচ অফিসিয়ালদের সূত্র অনুযায়ী, খেলা মাঠে গড়ানোর জন্য ক্রিকেটার ও আম্পায়াররা বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবেন। এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ উন্নত। বৃষ্টি থামার এক-দুই ঘণ্টার মধ্যেই মাঠ খেলার উপযোগী করা সম্ভব। যদি বৃষ্টির কারণে লম্বা সময় নষ্ট হয়, তবে ওভার কমিয়ে ম্যাচ পরিচালনার চেষ্টা করা হবে। অন্যথায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1777384440.jpg)


