ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০১:২৫ দুপুর

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নয় বছর বয়সী এক শিশুও রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে আল জাজিরা। 

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির রেমাল এলাকায় একটি গাড়িতে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে চারজন নিহত এবং আরও ছয়জন আহত হন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পূর্বদিকে ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণের সময় নয় বছর বয়সী আদেল আল-নাজ্জা নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েলো লাইনের এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে আসে, যা তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অন্যদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালের মর্গে থাকা শিশুটির স্বজনরা জানান, সে রান্নার জন্য আগুন জ্বালাতে কার্ডবোর্ড সংগ্রহ করছিল।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদীয় বিতর্কের প্রস্তাব রুমিন ফারহানার

নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণের উদ্যোগ এবং নওগাঁর কাজ প্রক্রিয়াধীন

বরিশালে বিদ্যালয়ে বজ্রপাতে জ্ঞান হারিয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

রেকর্ড ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে জয় পিএসজি’র

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়