ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ দুপুর

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, তবে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি বলেন, যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্র ও শত্রুদের প্রতি কোনো আস্থা ও বিশ্বাস নেই ইরানের।

আকরামিনিয়া জানান, যুদ্ধ চলাকালে ইরানের সেনাবাহিনীর যেভাবে প্রস্তুত ছিল, এখনো সেভাবেই আছে। তিনি আরো জানান, ‘গুরত্বসহকারে আমাদের লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হচ্ছে। যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। সেইসঙ্গে সমরাস্ত্র তৈরিও অব্যাহত রয়েছে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন।

আরও পড়ুন

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ :সংসদে প্রধানমন্ত্রী

ওড়িশায় ‘মৃত প্রমাণে’ বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, মামলা দায়ের

পুলিশকে আগেই হিশামের বিষয়ে সতর্ক করেছিল পরিবার

পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ আজ, মমতার প্রতিপক্ষ যিনি