ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:১৬ রাত

পুলিশের কার্যক্রম স্বচ্ছ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

পুলিশের কার্যক্রম স্বচ্ছ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

রংপুর প্রতিনিধি: পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, রংপুর জেলাকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি। গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের জন্য। পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক প্রমুখ।

আরও পড়ুন

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কার্যক্রম স্বচ্ছ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

পাবনার চাটমোহরে বোরো’র বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ ব্যবসায়ীকে জেল-জরিমানা

বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, পালিয়েছে ছাত্রের পরিবার

বগুড়ার আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

বগুড়ায় আবাসিক এলাকায় শব্দের মাত্রা সীমার চেয়ে অনেক বেশি