ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:১৪ রাত

পাবনার চাটমোহরে বোরো’র বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

পাবনার চাটমোহরে বোরো’র বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। কষ্টে অর্জিত সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কিষানিরা। ধানের বাম্পার ফলন হলেও কৃষকের কপালে দুশ্চিন্তার রেখা। বৈরি আবহাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের। গত দুইদিন এ অঞ্চলে মেঘের গর্জন আরও বৃষ্টি ভাবিয়ে তুলেছে তাদের। একইসাথে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ও জ্বালানি তেলের সংকটে চাপে রয়েছেন এ অঞ্চলের কৃষকেরা।

চলতি মৌসুমে চাটমোহর উপজেলাতে বোরো ধানের আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে ধানকাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক ভালো ফলনের সুফল পাবেন। বারো ধান কাটা ও মাড়াই কাজ চলছে।

চাটমোহর উপজেলার ডিকশি বিলে ধান কাটতে আসা কৃষক সোলেমান আলী বলেন, ধানের ভালো ফলন হয়েছে, তবে ঝড় আর শিলাবৃষ্টির আশঙ্কায় দিন কাটছে। আরেক কৃষক আকতার হোসেন বলেন, এ বছর ধানের আবাদে খরচ বেশি হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে থান কাটা ও মাড়াই শুরু হবে। এখন আবহাওয়া ভালো থাকা দরকার।

আরও পড়ুন

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, বোরো আবাদে কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে আছে। এবারও ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে কৃষকেরা ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে বোরো’র বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ ব্যবসায়ীকে জেল-জরিমানা

বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, পালিয়েছে ছাত্রের পরিবার

বগুড়ার আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

বগুড়ায় আবাসিক এলাকায় শব্দের মাত্রা সীমার চেয়ে অনেক বেশি

বগুড়ার বাজারে উঠেছে মৌসুমী ফল লিচু, ৩০০ টাকা “শ”