ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০৭ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ ব্যবসায়ীকে জেল-জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ ব্যবসায়ীকে জেল-জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ১২শ’ লিটার চোরাই ডিজেল জব্দ করেছেন। এসময় ডিজেল ব্যবসায়ী শাহজালাল সবুজকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতে এ জেল জরিমানা দেওয়া হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, একটি মিনি ট্রাকে উক্ত পরিমাণ ডিজেল বোঝাই করে শাহজাদপুর থেকে নাটোরে পাচার করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় তিনি দ্রুত শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালান। এসময় মিনি ট্রাকটি আটক করা হয়।

এই ট্রাকে ৬টি ড্রামে ১২শ’ লিটার ডিজেল সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট ডিজেল ব্যবসায়ী শাহজালাল সবুজ তার ক্রয়কৃত তেলের কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

এসময় শাহজালাল জরিমানার অর্থ প্রদান করায় তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রির পর বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান ইউএনও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ ব্যবসায়ীকে জেল-জরিমানা

বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, পালিয়েছে ছাত্রের পরিবার

বগুড়ার আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

বগুড়ায় আবাসিক এলাকায় শব্দের মাত্রা সীমার চেয়ে অনেক বেশি

বগুড়ার বাজারে উঠেছে মৌসুমী ফল লিচু, ৩০০ টাকা “শ”

বগুড়ার কাহালুর বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক