বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
রংপুর জেলা প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের উদ্যোগে আজ রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা, মো. তৌফিকুল ইসলাম, আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব, ড. মো. সজিব মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুনআলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দের অংশগ্রহণে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন







