ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ রাত

পাশের কেন্দ্রে হামলা-ভাঙচুর

বগুড়ার সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা : কেন্দ্র সচিবকে অব্যাহতি

বগুড়ার সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা : কেন্দ্র সচিবকে অব্যাহতি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ রোববার (২৬ এপ্রিল) চলমান এসএসসি পরীক্ষায় সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও ট্যাগ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ দিকে ভুল সেট কোডে পরীক্ষা হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাশের আরেকটি কেন্দ্র ভাঙচুর করেছে।

আজ রোববার (২৬ এপ্রিল) এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র/১০৭ পরীক্ষায় বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে সেট কোড ১ এর পরিবর্তে সেট কোড-৩ দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। ওই কেন্দ্রে মোট ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল উপস্থিত ছিল ৬৯৮ জন।

অনুপস্থিত ছিল পাঁচজন। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাশের সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও ওই কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 
এ ঘটনায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আব্দুল হাই বলেন, পার্শ্ববর্তী কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এর প্রভাব পড়ে আমার স্কুলে। এমনকি আমাকে শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজসহ হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

আরও পড়ুন

সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসার আব্দুল লতিফের সাথে এ ঘটনার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর পর তিনি আত্মগোপনে যান। মূলত তার ভূলের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা দাবি করেছেন।

এ বিষয়ে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদুত জ্জামান বলেন, ভুলবশত ১নং সেটের পরিবর্তে ৩নং সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি অব্যাহতির কথা স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, এ ঘটনার পর তাৎক্ষণিক কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার সাথে সাথে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি এবং ট্যাগ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা : কেন্দ্র সচিবকে অব্যাহতি

বগুড়ার শাজাহানপুরে পুকুর দখল করতে যাওয়া সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড ভূট্টা-২’র মাঠ দিবস : প্রতি বিঘায় ফলন ৪২ মণ

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা না নেওয়ার অভিযোগ

টিএমএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি

বগুড়ার কাহালুতে সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার