বগুড়ার কাহালুতে সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৬৫) উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজার এলাকায় স্থানীয়রা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের উপস্থিতিতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনওসি শফিকুল ইসলাম বলেন, লোকটি অসুস্থ ছিল, তার হাত-পা বাঁধা ছিল না। স্থানীয় লোকজন বলছেন লোকটি হয়তো ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। রোববার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় মিলেনি। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন








