বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ রোববার (২৬ এপ্রিল) বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মেধাস্বত্ব সম্পর্কিত সচেতনতার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
দিবসটি পালন উপলক্ষে র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, প্রক্টর মোঃ আতিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ হোসাইন, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন







