ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৩ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে বহনকালে ৫০ বস্তা সার আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে বহনকালে ৫০ বস্তা সার আটক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চারটি ভ্যানযোগে ৫০ বস্তা সার বহন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করেছে। আটককৃত সারের বৈধ কোনো কাগজ দেখাতে না পারায় তা থানায় জমা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৬ এপ্রিল) সকালে।

জানা গেছে, উপজেলা মোস্তফাপুর এলাকার বিজন কুমারের মালিকানাধীন অনিক ইন্টারন্যাশনাল সারের দোকান থেকে আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে চারটি ভ্যানে ৫০ বস্তা ডিএপি সারবোঝাই করে। পরে ভ্যান চালকরা সারগুলো নিয়ে তালোড়ার উদ্যেশে রওয়ানা দেন। দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ডে পৌঁছিলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ভ্যানগুলো আটক করে এবং সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। ভ্যান চালকরা কোনো কাগজপত্র দেখাতে পারেন নি।

তারা জানান, অনিক ইন্টারন্যাশনাল সারের দোকানের ম্যানেজার মামুন সারগুলো তালোড়া পৌঁছে দেওয়ার জন্য তাদের সাথে ভাড়ায় চুক্তিবদ্ধ হয়েছে। তালোড়ায় পৌঁছলেই মোবাইল ফোনের মাধ্যমে সার গ্রহণকারীকে মোবাইলে অবগত করবেন তিনি এসে সারগুলো নিয়ে যাবেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্থানীয় জনগণ পরে আটককৃত সারগুলো থানায় জমা দেন।

আরও পড়ুন

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, জনতার হাতে আটকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসে জমা দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, অবৈধভাবে নিয়ে যাওয়ার পথে জনতার হাতে আটকৃত সারগুলো থানা থেকে তাদের অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দুইদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে বহনকালে ৫০ বস্তা সার আটক

মোসাদ্দেকদের উপর হা'ম'লার ঘটনায় থানার সিসি টিভি ফুটেজ চাইলেন ডাকসু নেতারা

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

বগুড়ার সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা : কেন্দ্র সচিবকে অব্যাহতি

বগুড়ার শাজাহানপুরে পুকুর দখল করতে যাওয়া সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড ভূট্টা-২’র মাঠ দিবস : প্রতি বিঘায় ফলন ৪২ মণ