ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৬ রাত

তীব্র গরমে ও লোডশেডিংয়ে হুঁশ হারালেন ৩ পুলিশ সদস্য

তীব্র গরমে ও লোডশেডিংয়ে হুঁশ হারালেন ৩ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রচণ্ড গরম ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে সরাইল থানার তিন পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে তারা সুস্থ হন। তীব্র তাপদাহ ও বিদ্যুৎ সংকটের মধ্যে এমন ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সরাইল থানার ভেতরে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ না থাকা এবং অতিরিক্ত গরমের কারণে দায়িত্ব পালনরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

অসুস্থ পুলিশ সদস্যরা হলেন—বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) এবং সাদ্দাম হোসেন (২৮)। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন।

অজ্ঞান হওয়া কনস্টেবল বাবুল হোসেন জানান, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থানায় বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা পানি দিয়ে সেবা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে তিনি কিছুটা সুস্থ হন।

আরও পড়ুন

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, লোডশেডিং ও তীব্র গরমের কারণে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সুস্থ আছেন এবং থানার সকল সদস্যকে সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। থানাটিতে মোট ৬৮ জন পুলিশ সদস্য কর্মরত আছেন।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, এলাকায় প্রায় ৫১ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ফলে লোডশেডিং ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের এমন পরিস্থিতিতে জনসাধারণ ও দায়িত্বপ্রাপ্তদের জন্য ঝুঁকি আরও বাড়ছে বলে স্থানীয়রা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

জয়পুরহাটের পাঁচবিবিতে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তীব্র গরমে ও লোডশেডিংয়ে হুঁশ হারালেন ৩ পুলিশ সদস্য

জয়পুরহাটের আক্কেলপুর পরীক্ষা কেন্দ্রে এক হাত দিয়ে স্বপ্নের পথে মেধাবী নাহিদ