জয়পুরহাটের পাঁচবিবিতে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার শতাধিক নারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন এসডিএস এনজিও। দীর্ঘ তিনমাস প্রশিক্ষণ শেষে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এসব নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এসডিএস এনজিও’র সভানেত্রী গুলশান আরা গ্যালিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন এসডিএস’র নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও সহকারী পরিচালক আঞ্জুমান আফরোজ প্রমুখ। তিন মাসব্যাপী ২৪ জন করে নিয়ে গঠিত তিন ব্যাচে মোট ৭২ নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
আরও পড়ুনমন্তব্য করুন






