ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:৫২ দুপুর

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক করে গণধোলাই

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক করে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা চালানোর সময় স্থানীয় জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। গণধোলাইয়ের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় জনগণ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার এলাকায়।

আজ শুক্রবার(২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে ডাকাতির ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইচগেটের মাঝামাঝি জায়গা থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের পোষাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। 

আটককৃত ডাকাতরা হলো- বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী(২৫),বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মোঃ মিজানের ছেলে জহির (৩৮)। আটকৃত ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল সিকিরবাজার এলাকায় ওৎ পেতে ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকার ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যাবসায়ী দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭/৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়। ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা ও ভ্যান দিয়ে বাধা সৃষ্টি করে।

এ সময় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে বাকি ৫ জন ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। রাত প্রায ১১টার দিকে ঘটনাস্থলে আগৈলঝাড়া ও কোটালীপাড়া থানা পুলিশ পৌঁছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপি পুলিশ, জনতা ও ডাকাতের ধরার কার্যক্রম চলতে থাকে। পরে আহত দুই ডাকাত সদস্যকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে ডাকাতির ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইচগেটের মাঝামাঝি জায়গা থেকে একটি খেলনা পিস্তল, র‌্যাবের পোষাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক করে গণধোলাই

ভারতকে ‘নোংরা জায়গা’ বললেন ট্রাম্প, কঠোর প্রতিক্রিয়া নয়াদিল্লির

মাছ বেশি ভাজলে কি পুষ্টিগুণ নষ্ট হয়?

জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

বিএনপি সরকার সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে: অর্থমন্ত্রী

হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও