ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০২:৪৭ দুপুর

যাত্রাবাড়ীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

যাত্রাবাড়ীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীরা আবুল কালাম (৫০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসা দেওয়া হয়।

আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে তার বাবাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা

জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু