ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৩০ দুপুর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ডভাঙা ভোট! 

সংগৃহীত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ডভাঙা ভোট! 

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ডভাঙা ভোটদান এবং ভোটারের উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। নির্বাচনের কমিশনের বরাতে জানা গেছে, গতকাল ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের দিন প্রায় ৯৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসনসংখ্যা ২৯৪টি। এবারের বিধানসভা নির্বাচনে ২ দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল ছিল প্রথম দফা ভোটের দিন। এ দিন পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল বাকি ৮ জেলার ১৪২টি আসনে ভোট হবে।

ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে ১৫২টি আসনে মোট ভোট পড়েছে ৯২ দশমিক ৮৮ শতাংশ। ভোটদানের হার সবচেয়ে বেশি কোচবিহার জেলায়— ৯৬.০৪ শতাংশ। এ ছাড়া দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ ভোট পড়েছে। ৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি, মালদহ, বীরভূম এবং উত্তর দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পঙে ভোটের হার ৯০ শতাংশের নীচে। বাকি জেলাগুলিতেও ভোটের হার ৯০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে।

ভোটদানের এই পরিসংখ্যান পশ্চিমবঙ্গ রাজ্যের তো বটেই, ভারতের অন্য কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিরল। অনেকে ভোটের এ পরিস্থিতিকে নজিরবিহিনী বলেও দাবি করছেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল সাংবাদিকদের বলেছেন, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড এটাই। এজন্য কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে ‘স্যালুট’ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ভোটের হার

রাত ১২টা পর্যন্ত কমিশনের পরিসংখ্যান বলছে, প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৮৮ শতাংশ।

ভোটদানের হার সবচেয়ে বেশি কোচবিহারে— ৯৬.০৪ শতাংশ। এ ছাড়া দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ ভোট পড়েছে। ৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি, মালদহ, বীরভূম এবং উত্তর দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পঙে ভোটের হার ৯০ শতাংশের নীচে। বাকি জেলাগুলিতেও ভোটের হার ৯০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ডভাঙা ভোট! 

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৫

রাজধানীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা : আলিয়া ভাট

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত