ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:০৫ দুপুর

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত

সংগৃহীত, নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত

ভারতীয়দের উদ্দেশে জারি করা সবশেষ সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আকাশ বা স্থলপথে ইরানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে।

পাশাপাশি, ইরানে থাকা ভারতীয়দেরও দেশটি ছাড়তে বলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির পর ভারত ও ইরানের মধ্যে বিমান চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হওয়ার কয়েকদিন পরই এ সতর্কবার্তা দেয়া হলো।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের সতর্কবার্তায় উল্লেখ করেছে, ‘ভারত ও ইরানের মধ্যে কিছু ফ্লাইট চালু হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী সতর্কবার্তার ধারাবাহিকতায়, ভারতের নাগরিকদের আকাশপথে বা স্থলপথে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।’

আরও পড়ুন

 
উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও আঞ্চলিক সংঘাত দিল্লি ও তেহরানের মধ্যে বিমান পরিষেবাকে প্রভাবিত করতে পারে, যা আকাশপথে ভ্রমণকারী নাগরিকদের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত

সাক্ষ্যগ্রহণেই আটকে রানা প্লাজা মামলা, বিচার নিয়ে অনিশ্চয়তা ও হতাশা

আহত ২ ডাকসু নেতাকে দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য ঢাবি

ঢাবির ১০ সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ