ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ বিকাল

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন শত্রুর আতঙ্ক, ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা

সংগৃহিত,যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন শত্রুর আতঙ্ক, ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : গাজার বিশাল এক ধ্বংসস্তূপের পাশে অস্থায়ী তাঁবুতে দুই সন্তান নিয়ে বসবাস করছেন সামাহ আল-দাবলা। এখন তার মনে এক নতুন ভয় ঢুকেছে, যা যুদ্ধের আগে ছিল না। এই নতুন আতঙ্ক হলো ‘ইঁদুর ‘।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এসব ইঁদুর এখন তাদের আশ্রয়স্থলেও ঢুকে পড়ছে।

ফলে সন্তানদের নিয়ে সব সময় সতর্ক থাকতে হচ্ছে তাকে। তিন বছরের মায়াসিন ও চার বছরের আসাদকে তিনি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেন না।
দিনের বেশির ভাগ সময়ই তিনি তাঁবু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন এবং ইঁদুর তাড়ানোর চেষ্টা করেন। তবে এতে কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি।

সামাহের অভিযোগ, ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষের মৃতদেহ খাওয়ায় অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে ইঁদুরগুলো অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন শত্রুর আতঙ্ক, ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা

বাংলাদেশ সীমান্তবর্তী নদীতে কুমির-সাপ ছাড়া নিয়ে দ্বিধাবিভক্ত বিএসএফ

কাবাডিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২