২০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২০ কোটি ডলারের আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ কেনার অর্ডার দিয়েছে। জিনিসগুলো সরবরাহ করবে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের অস্ত্রে তাদের ভালো অভিজ্ঞতা আছে এবং তারা অনেকদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এলবিট আরো জানায়, তাদের তৈরি গোলাবারুদ ইসরায়েলি বিমানবাহিনীর আকাশে সক্ষমতা বজায় রাখতে সহায়তা করছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ত্রে স্বনির্ভরতা বাড়ানো এবং যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে-জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম ‘হারেটজ’। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই চুক্তি দেশের অস্ত্র সরবরাহে স্বনির্ভরতা আরো জোরদার করবে।
আরও পড়ুনএদিকে, গাজায় ইসরায়েলের অভিযানের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি বাড়ছে। খবর : আল-জাজিরা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







