ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ দুপুর

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

সংগৃহীত, জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

এতে, সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ আলম বলেন, গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? বর্তমানে রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে আজ কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে। 

আরও পড়ুন


সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত

সাক্ষ্যগ্রহণেই আটকে রানা প্লাজা মামলা, বিচার নিয়ে অনিশ্চয়তা ও হতাশা

আহত ২ ডাকসু নেতাকে দেখতে হাসপাতালে গেলেন ঢাবি উপাচার্য ঢাবি

ঢাবির ১০ সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির