ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:০১ দুপুর

রাজশাহীর দূর্গাপুরে কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার

রাজশাহীর দূর্গাপুরে কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে পেটানোর ঘটনায় দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবর আলী বলেন, এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াত পত্র নিয়ে গেছিল। এসময় ম্যাডাম হীরা বলেন- আপনারা কি জন্য এখানে। আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর দূর্গাপুরে কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার

যাত্রাবাড়ীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা

জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫