ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ রাত

বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ 

সংগৃহিত,বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানার কর্তব্যরত নারী উপ-পরিদর্শককে (এসআই)কে ‘ম্যাডাম’ সম্বোধন করায় মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানা চত্বরে এই ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে ওই যুবক মুক্তি পান। 

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রোখসানা খাতুন (বিপি নং ৯৫২১২৩৭৮৮৬)। তিনি গত ১৯ এপ্রিল ২০২৫ সালে শেরপুর থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণের একাধিক অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগী মামুন জানান, ব্যক্তিগত প্রয়োজনে সকালে তিনি শেরপুর থানায় যান। সেখানে ডিউটিরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে ওই নারী কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে কোনো কারণ ছাড়াই থানায় আটকে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনি শেরপুর থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে অপেশাদারী আচরন, বিনা কারনে তর্কে জড়িয়ে পড়া ও জনসাধারণকে হয়রানীর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং ইতোমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ 

নরসিংদীতে ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন হৃদয় খান

নাটোরের লালপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

সংসদে শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল কর্মী নিহত