নাটোরের লালপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামের ইমরান আলীর ছেলে মো. সাইদ হাসান সাগর (৩৩) ও তার স্ত্রী (২৫)। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার মোমিনপুর উত্তরপাড়া পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ইমো হ্যাকার।
থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে লালপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিলমাড়িয়া ইউনিয়নের মোমিনপুর উত্তরপাড়া পাকা রাস্তার ওপর থেকে ১০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাইদ হাসান সাগর ও তার স্ত্রীকে আটক করা হয়। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ইমো হ্যাকিং কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও ৯১০ টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1776953889.jpg)





