ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ রাত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। 

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। 

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

সংসদে শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল কর্মী নিহত

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সার আত্মসাতের মামলায় বিসিইসি’র বাফার গুদামের কর্মকর্তা নাজমুল কারাগারে 

মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর মৃত্যু