ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ রাত

বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত, বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কোনো রাজপথের কর্মসূচিতে যাবে না বিএনপি; বরং আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান চায় দলটি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন সংসদ থেকে রাজপথে ছড়িয়ে পড়েছে। বিরোধী দল বিভিন্ন কর্মসূচি চালালেও বিএনপি সংসদেই আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংস্কৃতি মানেই রাজপথে আন্দোলন—এই ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, এমন কর্মসূচি অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তিনি বিরোধী জোটকে রাজপথের পরিবর্তে সংসদে এসে জোরালোভাবে মতামত তুলে ধরা, প্রয়োজনে ওয়াকআউট করার পরামর্শ দেন। এতে ধীরে ধীরে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিএনপি রাজপথে বড় ধরনের কোনো কর্মসূচি দেবে না। সর্বোচ্চ তারা সংবাদ সম্মেলন, সেমিনার ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জনগণ এখন সচেতন—কোনো দল খারাপ কাজ করলে ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি : মির্জা ফখরুল

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭টির

দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা