ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ

নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এবার তারই পুরস্কার দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক লাফে ৩২ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৬৪তম স্থানে।

সোমবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফিরে বাংলাদেশ। সেখানে নাহিদ রানা ছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের কয়েকজন। নাহিদ রানার পাশাপাশি আরও বেশ ক’জন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে।

রান তাড়ায় সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই ইনিংসের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন তিনি ৪০তম স্থানে উঠে এসেছেন। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে সিরিজে না খেললেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

আরও পড়ুন

 

ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট লাভ করা নাহিদ রানা ৩২ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৬৪তম স্থানে। এছাড়া দুই ম্যাচেই জোড়া উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর এটিই ছিল ৫০ ওভারের ক্রিকেটে ২৪ বছর বয়সী এই পেসারের প্রথম ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রীস্মের জন্য যে রঙের লিপস্টিক মানানসই

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ

পেটের অসুখ পরজীবী: কারণ ও প্রতিকার

মোহনগঞ্জে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় নারী নিহত

‘নোমোফোবিয়া’ রোগের কারণ ও মুক্তির উপায়

মানুষ কতবার প্রেমে পড়ে?