ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের মালিকানা কিনলেন বেলিংহ্যাম
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহ্যাম ক্রিকেট দলের মালিকানা কিনেছেন। ইংল্যান্ডের ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের দল বার্মিংহ্যাম ফিনিক্সের ১.২ শতাংশ শেয়ার কিনেছেন বেলিংহ্যাম।
এজবাস্টনভিত্তিক এই দল গত বছর বিক্রির জন্য তোলা আটটি দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজির একটি ছিল। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যারা বেলিংহামের সাবেক ক্লাব বার্মিংহ্যাম সিটিরও মালিক, তারা ৪০ মিলিয়ন পাউন্ডে ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। অন্যদিকে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব নিজেদের ৫১ শতাংশ অংশ ধরে রাখে। বেলিংহ্যাম এই দুই পক্ষের কাছ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়েছেন। ফলে ওয়ারউইকশায়ার কাউন্টি এখনও ৫০.৪ শতাংশ মালিকানা ধরে রেখে নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ১০ লাখ পাউন্ড মূল্যের এই চুক্তি বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা।
২২ বছর বয়সী বেলিংহাম ক্রিকেটপ্রেমী এবং ছোটবেলায় হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেট খেলেছিলেন। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে জীবন বদল করতে চাইলে কাকে বেছে নিতেন। উত্তরে তিনি বেন স্টোকসের নাম বলেন, যিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।
আরও পড়ুন
মন্তব্য করুন








