৩৬ টাকা কেজি ধান আর ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহ শুরু করবে সরকার। এবছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।
আজ বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এসময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনসংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ। তিনি বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে। তিনি বলেন, এছাড়া বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে। গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







