ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:১৮ দুপুর

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে!

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে!,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার এখন তারাই। তবে মাঠের সাফল্যের বাইরে ক্লাবটি নিয়ে নতুন একটি চমকপ্রদ আলোচনা শুরু হয়েছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে।

জানা গেছে, মৌসুম শেষে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে ক্লাব কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুমে বাবা-ছেলের উপস্থিতি ক্লাবের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে, যা দলটির এবং পুরো লিগেরই বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়াতে পারে।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও আল নাসরের সঙ্গে আরও এক মৌসুম চুক্তিবদ্ধ আছেন। ফলে সবকিছু ঠিক থাকলে, সৌদি লিগে একই দলে বাবা-ছেলেকে একসঙ্গে খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে!

২০ বছর ধরে তরুণের পেটে থার্মোমিটার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভারত 

শাশুড়িকে হত্যার পর বস্তায় ভরে রাখলেন পুত্রবধূ

পাকিস্তান সফর বাতিল করল জেডি ভ্যান্স

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক