ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:৩৫ বিকাল

মুন্সীগঞ্জে বালুর মাঠ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে বালুর মাঠ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুর মাঠ থেকে রাকিব (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের একটি বালুর মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব শিমুলিয়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব বাউশিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। রোববার রাতে তিনি সমবয়সী ৩-৪ জনের সঙ্গে গুয়াগাছিয়া এলাকায় তার নানাবাড়িতে যান। পরে ভোর আনুমানিক ৫টার দিকে স্থানীয়রা বালুর মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বালুর মাঠ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মবের শহরে পরিণত হয়েছে দেশ: রুমিন ফারহানা

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন