ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৩৬ বিকাল

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ পল্টু শেখ (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পল্টু শেখ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পল্টু শেখ (৩৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ ও একটি হাসুয়া জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

সিঙ্গারে ট্রেইনি ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী

যুবদল নেতা হলে সিট পায় কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পায়না -এস এম ফরহাদ