ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:২৮ বিকাল

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই এলাকার সুমন নামে একজনকে আটক করেছে।

আহতরা হলেন, ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা সকলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, নগরীর জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার বাসিন্দা সূর্যগাছের বাড়িতে ভোর রাত ৫টার দিকে কয়েকজন অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই তিনজনকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে সেখান থেকে সুমন নামে একজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাত্তার বলেন, এ হামলার ঘটনায় সুমন নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

সিঙ্গারে ট্রেইনি ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী

যুবদল নেতা হলে সিট পায় কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পায়না -এস এম ফরহাদ 

মাদারীপুরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

নিজ এলাকায় নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী