ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:২২ বিকাল

পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ানশুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে।

আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, অলি হোসেনের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি: তথ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১