ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ বিকাল

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক

ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক

সৃষ্টিশীলতাই জীবনকে সার্থক করে তোলে: তৌকীর আহমেদ

ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর হলেই আবেদন

শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই: শিক্ষামন্ত্রী

কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

মেহেরপুর সীমান্তে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক