আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা। আজ সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল। ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে। তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়। মানুষের আস্থার জায়গা। ইবেইল বন্ডের মাধ্যমে জামিনে হয়রানি বন্ধ হবে।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে। মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। সময়ের দাবি, যেন আর ফ্যাসিবাদ চেপে না বসে। আইন, বিচার ও শাসন সমন্বয় করতে পারলে গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছলে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
আরও পড়ুনবগুড়া সফরে দিনের প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া আইনজীবী সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন করেন। এরপর বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর বহুল প্রতিক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া পৌরসভা কার্যালয়ে তিনি নবসৃষ্ট দেশের ১৩তম এই সিটি কর্পোরেশনের উদ্বোধন করে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন।
মন্তব্য করুন



_medium_1776664996.jpg)
_medium_1776663227.jpg)

