ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০১:৩২ দুপুর

পিতৃভূমি গাবতলীর পথে তারেক রহমান

পিতৃভূমি গাবতলীর পথে তারেক রহমান, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বারেরমতো বগুড়া সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এরপর থেকে তিনি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। 

দিনের প্রথমভাগের কর্মসূচি শেষ করে নিজ পিতৃভূমি গাবতলী উপজেলার পথে তার গাড়িবহর। গাবতলীতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের পৈতৃক বাড়িতে অবস্থানের পাশাপাশি খাল খনন, টিকাদান কর্মসূচির উদ্বোধনসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নিবেন।  এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে এলেও ব্যস্ততার কারণে তার পিতৃভূমিতে যেতে পারেননি। দীর্ঘ দেড় যুগ পর নিজ বাড়িতে তার অপেক্ষায় জিয়া পরিবারের আপনজন।   

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতৃভূমি গাবতলীর পথে তারেক রহমান

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরানের

নাটোরের সিংড়ায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজ উৎসবের নগরী বগুড়া

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা