ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর বেধড়ক পিটুনীতে প্রাণ গেল গৃহবধূ শাহিদার। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ঘাটিনা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্রে জানা যায়, ১ বছর পূর্বে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাহিদার সাথে উল্লাপাড়া উপজেলার  ঘাটিনা গ্রামের আকবর আলীর ছেলে অন্তর হোসেনের বিয়ে হয়।

অন্তর বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য স্ত্রীর ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। গতকাল শনিবার দুপুরে নেশাগ্রস্থ হয়ে অন্তর হোসেন তার স্ত্রী শাহিদা খাতুনকে বেধড়ক পেটায়। পরে গুরুতর আহত শাহিদাকে স্থানীয়রা সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহিদা। সন্ধ্যায় তার মরদেহ স্বামীর বাড়িতে আনা হয়। এ ঘটনার পর অন্তর হোসেন পলাতক রয়েছে।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ গতকাল শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার স্বামী অন্তরকে গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল শনিবার রাতে নিহত শাহিদা খাতুনের ভাই আব্দুর রহমান বাদি হয়ে অন্তর ও তার বাবা চাচাসহ ৪জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর

বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া পৌরসভা, এবার উন্নয়ন বৈষম্য থেকে মুক্তি চান বর্ধিত এলাকার মানুষ

বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় আনন্দ মিছিল