ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল

বোর্ডের পরিবর্তনে দলের প্রস্তুতিতে প্রভাব পড়েনি: ফিল সিমন্স

প্রধান কোচ ফিল সিমন্স। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলেও তার কোনো নেতিবাচক প্রভাব জাতীয় দলের ওপর পড়েনি বলে আশ্বস্ত করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। 

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাঠের বাইরের পরিবর্তনে খেলোয়াড়দের মনোযোগ সরেনি।

কোচ সিমন্সের মতে, খেলোয়াড়দের প্রস্তুতি বা মানসিকতায় কোনো ঘাটতি নেই। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ওপর এর প্রভাব কতটুকু তা জানতে হলে হয়তো তাদেরই জিজ্ঞেস করা উচিত।

তবে আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখছি না। তারা আগের মতোই কঠোর পরিশ্রম করছে এবং সিরিজের প্রস্তুতির জন্য যা যা করা প্রয়োজন, সবটুকুই করছে।

বোর্ডের প্রশাসনিক পরিবর্তনের কারণে অনুশীলনের সূচি বা ক্যাম্পে কোনো ব্যাঘাত ঘটেনি বলে নিশ্চিত করেছেন সিমন্স। তিনি জানান, ‘আমরা কীভাবে অনুশীলন করছি বা আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ড কী হবে, তাতে এসব পরিবর্তনের কোনো প্রভাব নেই।

আমাদের কন্ডিশনিং ক্যাম্প এবং অনুশীলন ঠিক পরিকল্পনা অনুযায়ীই শেষ হয়েছে।’

 

আরও পড়ুন

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গেও ইতোমধ্যে আলোচনা সেরে নিয়েছেন কোচিং স্টাফরা। সিমন্স জানান, তামিম ইকবালের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা কোচিং স্টাফরা এ বিষয়ে তার (তামিম ইকবাল) সঙ্গে কথা বলেছি। দুই দিন আগে একটি ম্যাচ চলাকালীন তিনি ড্রেসিংরুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন। এভাবে কয়েকবার আমাদের মধ্যে কথা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

বোর্ডের পরিবর্তনে দলের প্রস্তুতিতে প্রভাব পড়েনি: ফিল সিমন্স

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: এস এম জিলানী