ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ দুপুর

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ১৭ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

আসন্ন সিরিজে ভালো কিছু করতে পারলে খেলোয়াড়দের পাশাপাশি বিসিবির নতুন অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন স্পিন কোচ মোহাম্মদ রফিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে একটি স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিবাচক দিক। তার মতে, এই সিরিজে জয় পেলে অতীতের অনেক হতাশা ভুলে গিয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তারাও উৎসাহিত হবেন।

আরও পড়ুন

বোর্ডে তার ভূমিকা ও নিয়োগ প্রসঙ্গে রফিক জানান, অবসরের পর তিনি সবসময়ই ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন। বিসিবি তাকে নতুন করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বোর্ডে নতুন কমিটি বসার পর তার দায়িত্ব চূড়ান্ত হবে বলে তিনি জানান। জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে যেকোনো বিভাগে কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট কোনো দল নয়, বরং যেখানে প্রয়োজন হবে সেখানেই তিনি কাজ করবেন বলে জানান রফিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি