ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬ ০৩:১৫ পিএম

৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান রোনালদো

৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে ৪১ বছর বয়সী এই ফুটবলার নিয়মিত গোল করছেন। আর এতেই নিজের খেলা আরও বেশকিছু বছর চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ভালো ফর্ম ধরে রাখতে পারলে তিনি আরও কয়েক বছর খেলে যেতে চান, এমনকি ২০৩০ সাল পর্যন্ত খেলার সুযোগও থাকতে পারে। তার লক্ষ্য দেশের হয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতা। এর আগে অনেকেই মনে করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপই ছিল তার শেষ আসর, তবে এখন ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ভবিষ্যতেও খেলার আশা দেখাচ্ছেন রোনালদো। তার মতে, শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ঠিক থাকলে তিনি ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন।

আরও পড়ুন

উল্লেখ্য, পর্তুগাল ২০২৬ বিশ্বকাপে গ্রুপ কে-তে খেলবে। যেখানে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আছে রোনালদোর দলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ