ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৫:২৮ বিকাল

ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনের পরামর্শক হলেন রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশনের (ডব্লিউসিএ) খেলোয়াড় উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিশ্বজুড়ে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা ডব্লিউসিএ নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করতে সম্প্রতি তাদের উপদেষ্টা কমিটি নতুন করে সাজিয়েছে। সেখানে রশিদের সাথে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ আছে আইসিসির সহযোগী দেশ ইতালির ক্রিকেটাররাও।
 
২০১৮ সালে প্রতিষ্ঠিত ডব্লিউসি'র এই খেলোয়াড় উপদেষ্টা কমিটি এসোসিয়েশনের অধীনে কাজ করে থাকে। খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন নীতি প্রণয়ণে উপদেষ্টা কমিটির পরামর্শকেই গুরুত্বপূর্ণ দেয় ডব্লিউসিএ। আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশসহ আরো পাঁচ সহযোগী দেশ এই এসোসিয়েশন এর সদস্য।
 
ডব্লিউসিএ'র নতুন উপদেষ্টা কমিটিতে রশিদ খান ছাড়াও জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নেয়া ইতালির ক্রিকেটার ওয়েন ম্যাডসেন। সাথে আছেন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার চামারি আথাপাত্তু ও ম্যাডি গ্রিন।
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া কিউই পেসার টিম সাউদির স্থলাভিষিক্ত হয়েছেন মিচেল। এই পাঁচ ক্রিকেটার যুক্ত হবেন উপদেষ্টা কমিটির সদস্য অজি অধিনায়ক প্যাট কামিন্স, ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার, সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ও ইংল্যান্ডের নারী ক্রিকেটার হিদার নাইটের সাথে।
 
 
এর আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলো ডব্লিউসিএ। মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারকেও সমর্থন জানিয়েছিলো তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনের পরামর্শক হলেন রশিদ খান

ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

ঢাবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন

আজ বিশ্ব ধোলাই দিবস

জামালপুরে ১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড