ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠে মাঠে সবুজের সমারোহ বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠে মাঠে সবুজের সমারোহ বাম্পার ফলনের সম্ভাবনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় বিস্তৃর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কৃষকরা আশা করছেন, প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে এই উপজেলায় ১১ হাজার ৭শ’ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৫৯০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকদের লাগানো জমিগুলোতে বোরো ধানের চারাগুলো বড় হয়ে সতেজ হয়ে উঠেছে। চারদিকে মাঠে এখন সবুজের সমারোহ দেখে কৃষকের মন ভরে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলার গোবিন্দপুর আমষট্ট গ্রামের কৃষক আমিনুর, কফিল উদ্দীন, উত্তর সাজাপুর গ্রামের ফজের আলী, লিটন,আব্দুল হান্নান, উত্তরপাড়ার রায়হান সরদার রতনসহ অনেকেই জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবির পরিচর্যাসহ যথা সময়ে সেচ দেওয়া সার সংকট না থাকায় এবার ইরো-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আজ শনিবার (১১ এপ্রিল) এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ইরি-বোরো ধানের লক্ষ্যমাত্রার বেশি জমিতে ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে যথাসময়ে কৃষকদেরকে চারা লাগানোর পরামর্শ, নিবির পর্যবেক্ষণ, সার ও কীটনাশত প্রয়োগ সার সংকট না থাকায় সঠিক সময়ে সেচ দেওয়াসহ আবহাওয়া অনুকূলে থাকায় ইরি-বোরো ধানের বাম্পান ফলন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠে মাঠে সবুজের সমারোহ বাম্পার ফলনের সম্ভাবনা

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

হরিণাকুণ্ডুতে খাল সংস্কার উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেফতার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

আগের দিন আর নাই, সরকার আপনাদের : ববি হাজ্জাজ